আপডেট: এপ্রিল ২০, ২০১৯

আপডেট:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব রেজওয়ানুল হক চৌধুরী শোভন এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মারুফ ইসলাম টুটুল এর উদ্যোগে শুক্রবার জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এই দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান সহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষা অংশগ্রহণ করেন। .এ সময় তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়।মোঃ হুমায়ুন কবির, ত্রিশাল প্রতিনিধি.