আপডেট: এপ্রিল ২০, ২০১৯

আপডেট:

ভোলা সদর উপজেলা প্রতিনিধি মোঃজাফর ইসলাম আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের এমপি সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অনেক কিছু অর্জন করেছে। ইতিমধ্যে আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশকে এখন একটি মর্যাদাশীল দেশ হিসেবে গণ্য করা হয়। তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যাদাশীল নেতা হিসেবে সম্মানীত করা হয়। কিন্তু কিছু দুর্বৃত্তের কারণে তার পরিশ্রম ও সফলতা ম্লান হতে দিতে পারি না। তাই আইন-শৃংখলা বাহিনীকে কঠোরভাবে এগুলোকে দমন করতে হবে।
শনিবার (২০ এপ্রিল) সকালে ভোলা সদর হাসপাতাল চত্বরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরো বলেন- অপরাধীকে মনে করতে হবে আমি অপরাধ করলে পার পাব না। এই অনুভতি যতক্ষণ না হবে ততক্ষণ এই অপরাধের হাত থেকে মানুষ মুক্তি পাব না।
এ সময় তোফায়েল আহমেদ আরো বলেন, মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিসহ একের পর এক ঘটনা উল্লেখ করে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ দ্রুত বিচার ট্রাইবুন্যালের মধ্য দিয়ে সামাজিক অবক্ষয় রোধ করার আহ্বান জানিয়েছেন।
তিনি আরো জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে কয়েক হাজার ডাক্তার নতুন করে নিয়োগ দিবে। যে পরিমাণ ডাক্তার থাকার কথা সেই পরিমাণ ডাক্তার নেই। আশা করি পর্যাপ্ত ডাক্তার এসে অসহায় দুস্থ মানুষদের সেবা প্রদান করবে। তখনই এই জাতীয় স্বাস্থ্যসেবা সফল হবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে ভোলা জেলা সিভিল সার্জনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান মো: আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মো: মোকতার হোসেন, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, দৌলতখান উপজেলার চেয়ারম্যান মনজুরুল আলম খান, তজুমদ্দিন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন দুলাল, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ প্রমুখ।