২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

এ কেমন প্রচারণা?

আপডেট: এপ্রিল ২৪, ২০১৯

  • Facebook Share
এ কেমন প্রচারণা?

খুরশিদ জামান কাকন: এইতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা। দেশজুড়ে প্রার্থীরা যখন নিজেদের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। তখনি প্রচারণায় এক অন্য মাত্রা যোগ করেন ঝিনাইদহের চিকিৎসক ডা.কাশমিম সুজন। তিনি তার প্রেসক্রিপশনকে নির্বাচনী প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করে সারাদেশে তুলকালাম সৃষ্টি করেছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসময় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিলো। 
এবার আসি জাতীয় ও স্থানীয় নির্বাচনের বাইরের একটি সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রচারণায়। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসস্টান্ড কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের কার্যকরী সদস্য পদপ্রার্থী মোঃ নুরুজ্জামানের নির্বাচনী মার্কা সংবলিত স্টিকার এবার দেখা গেলো বাজারের বড় বড় মাছের গায়ে। 
এমনি কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের মাঝে চলছে নানান ঘষামাজা। অনেকে অভিনব এই প্রচারণাপত্রকে হাস্যরস হিসেবে গ্রহণ করেছেন। আবার কেউ কেউ এই অতিরঞ্জিত বাড়াবাড়ির প্রতি তীব্র ক্ষোভ প্রসূন করেছেন। 
মোঃ শাকিল আহমেদ নামের একজন ফেসবুক ব্যবহারকারী তার নিজস্ব আইডিতে ছবিগুলো পোষ্ট করে লেখেছেন, ‘এ কোন যুগ চলে আসলো, পার্বতীপুর বাস্টস্টান্ড কমিটির নির্বাচনে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাইতেছে বড় বড় মাছের গায়ে পোস্টার সাজিয়ে।’ 
মুহিবুল্লাহ মামুন লেখেছেন, ‘এমন অভূত নির্বাচনী প্রচারণা আগে কখনো দৃষ্টি পড়েনি! তবে স্টিকারটি ও নির্বাচনী প্রতিকটি বাঙালির মাছে ভাতের পরিচিতির সারসংক্ষেপ। গরিবদেরকে দেওয়া যেতে পারে—হাদিয়া হিসেবে।’ মোহাম্মদ মোকাররম কমেন্টে লেখেছেন, ‘মনে হয় মাছগুলো প্রার্থীর পক্ষ থেকে সবাইকে বিনামূল্যে দেওয়া হবে।’ মোহাম্মদ নুর রহমান সরকার কমেন্টে লেখেছেন, ‘এটা শেষ যুগের লক্ষণ ভাই।’ জাহেদা কাকুলী কমেন্টে লেখেছেন, ‘এটা হাইস্যকর।’
এ ব্যাপারে কথা বলার জন্য বাসস্টান্ড কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের ওই কার্যকরী সদস্য পদপ্রার্থীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন নাম্বার যোগাড় করা সম্ভব হয়নি। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।