২৪, নভেম্বর, ২০২০, মঙ্গলবার | | ৮ রবিউস সানি ১৪৪২

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ২৪ জন শিক্ষার্থী

আপডেট: নভেম্বর ১২, ২০১৮

  • Facebook Share
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতিটি আসনের বিপরীতে লড়বে ২৪ জন শিক্ষার্থী

সোহেল রানা(বরিশাল বিশ্ববিদ্যালয়): বরিশাল বিশ্ববিদ্যালয় (ববির) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগের বিপরীতে আবেদন করেছে মোট ৩৫৩৫২ জন শিক্ষার্থী(বিভাগ পরিবর্তন ছাড়া)। প্রত্যেক আসনের বিপরীতে লড়বে ২৪ জন শিক্ষার্থী।’ক’ ইউনিটে আবেদন করেছে ১৪৯০২ জন শিক্ষার্থী। প্রত্যেক আসনের জন্য পরিক্ষা দিবে ২৫ জন শিক্ষার্থী। ‘খ’ ইউনিটে আবেদন করেছে ৬৪৫৭ জন শিক্ষার্থী।

প্রত্যেক আসনে বিপরীতে পরিক্ষা দিবে ১৭ জন শিক্ষার্থী। ‘গ’ ইউনিটে আবেদন করেছে ৪৩৯২ জন শিক্ষার্থী। অথ্যাৎ প্রতি আসনের বিপরীতে লড়বে ১৮ জন শিক্ষার্থী। এছাড়াও বিভাগ পরিবর্তন ( বিজ্ঞান থেকে মানবিক বা ব্যবসায় শাখায়, ব্যবসায় শাখা থেকে মানবিকে যেতে ইচ্ছুক)আবেদন করেছে ৯৬০২ জন। বিভাগ পরিবর্তনের জন্য আলাদা করে কোন পরিক্ষা দিতে হবে না। এবছর ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে ২৩,২৪ নভেম্বর। ২৩ তারিখ মানবিক ও ব্যবসায় অনুষদের পরিক্ষা অনুষ্ঠিত হবে। ২৪ তারিখ বিজ্ঞান অনুষদের পরিক্ষা হবে। এবারো “পরিসংখ্যান”এবং” ইতিহাস ও সভ্যতা “নামে দুটি বিভাগ খোলা হয়েছে। এ নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মোট বিভাগ সংখ্যা ২৪ টি।