আপডেট: মে ১, ২০১৯

আপডেট:

শ্রমিক মালিক ঐক্যগড়ি, উন্নয়নের শপথ করি এ প্রতিপাদ্যকে ধারণ করে আজ বুধবার কুষ্টিযা জেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল, আলোচনা সভা,ও বর্ণাঢ্য শোভাযাত্রা। ১ মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন সমাবেশে থেকে শ্রমিকদের দাবি ছিল, পোশাক শ্রমিকদের জন্য ঘোষিত নূন্যতম মজুরি শতভাগ নিশ্চিত করা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস চালু, নারীর প্রতি সহিংসতা বন্ধ, শ্রমিকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা। মহান মে দিবস উপলক্ষে কুষ্টিযা জেলা জাতীয় শ্রমিকলীগ শোভাযাত্রার আয়োজন করে। সকাল ৮.৩০ মিনিটে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্য্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু মার্কেট গ্রাউন্ডে কুষ্টিযা জেলা জাতীয় শ্রমিকলীগের আলোচনা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা শ্রমিকলীগের সহসভাপতি তাজেম উদ্দিন ইউসুপের সভাপতিত্তে শ্রমিক সমাবেশসে প্রধান অতিথিছিলেন এ্যাডঃ আ স ম আকতারুজ্জামান মাসুম জি পি, সভাপতি সদর উপজেলা আওয়ামীলী, বিশেষ অতিথিছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নব নিবাচিত চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা, শ্রমিক সমাবেশ পরিচালনা করেন জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো আমজাদ আলী খান। সমাবেশে আরো বক্তব্য রাখেন রাজনৈতিক নেতা কর্মী,শ্রমিক জনতা। শ্রমিক সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় শহরে প্রধানসড়ক প্রক্ষিন করে মজমপুর বঙ্গবন্ধু মুড়ালে শেষ হয়