২১, এপ্রিল, ২০২১, বুধবার | | ৯ রমজান ১৪৪২

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

আপডেট: মে ৭, ২০১৯

  • Facebook Share
সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় মোঃ সাইফুল ইসলাম হৃদয় (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৭ মে) সকাল ১০ টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ায়স্থ হাফিজ জুট মিলের পূর্ব পার্শ্বে আবুল খায়ের স্টীল মিলের সামনে রেল লাইনে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল হাফিজ জুট মিলস সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র। সাইফুল হাফিজ জুট মিলের শ্রমিক জয়নাল আবেদীন এর পুত্র। তার বাড়ী ফেনীর ফাজিলপুর এলাকায়।

এব্যাপারে জানতে চাইলে কুমিরা রেলওয়ে স্টেশান মাস্টার সাইফুদ্দিন বাসার বলেন, দূর্ঘটনায় নিহতের ব্যাপারে আমাদেরকে কেউ জানায়নি।