২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

শুভ জন্মদিন জাককানইবি

আপডেট: মে ৯, ২০১৯

  • Facebook Share
শুভ জন্মদিন জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ ৯ মে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন।

এরপর বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরে এক র‌্যালি বের করা হয়। । এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত), কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করে। র‌্যালিটি প্রশাসন ভবনের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁদের অবদান ছিল তাঁদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।