২৯, আগস্ট, ২০২০, শনিবার | | ১০ মুহররম ১৪৪২

ভোলা পৌরসভার সার্ভিস এসোসিয়েশন সভাপতি গ্রেফতার

আপডেট: মে ১৩, ২০১৯

  • Facebook Share
ভোলা পৌরসভার সার্ভিস এসোসিয়েশন সভাপতি গ্রেফতার


ভোলা পৌরসভার সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি মীর আলাউদ্দিনকে গ্রেফতার করেছে ভোলা সদর থানা পুলিশ। তাকে একটি চেক জালিয়াতির মামলায় গ্রেফতার করা হলেও পৌরবাসি মনে করছেন পৌর কর্মচারী ধর্মঘটের জেরেই গ্রেফতার হয়েছেন তিনি।গত কয়েক দিন ধরে কর্মচারিদের ধর্মঘটে পৌরসভার সকল কার্যক্রম বন্ধ ও সকল প্রকার নাগরিক সুযোগ সুবিদা বন্ধ করে দেয়ায় চরম বিপাকে পরে পৌরবাসিরা। এতে ভোলা শহর দুর্গন্ধের শহরে পরিনত হয়। রাতে বাতি না জ্বলায় মার্কেটসহ পৌর এলাকা ভুতরে এলাকায় পতিত হয়েছিলো। কয়েক দিন যাবৎ মানবেতর জীবনযাপন করছেন পৌর বাসিন্দারা। জনাব মীর আলাউদ্দিন পৌরসভার ধর্মঘটের মুল ভুমিকা পালন করেছিলেন।তার পরিবার জানিয়েছেন তিনি খুবই অসুস্থ গত কয়েক দিন আগে তিনি ঢাকার একটি মেডিকেলে অসুস্থতা নিয়ে ভর্তি ছিলেন।