২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

কলাপাড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: মে ১৪, ২০১৯

  • Facebook Share
কলাপাড়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় এক সন্তানের জননী গৃহবধূ রেক্সোনার (২৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় টিয়াখালী ইউনিয়নের পুর্ব বাদুরতলী গ্রামের নিজ বাড়ি থেকে রেক্সোনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারিক সূত্রে জানানো হয় গলায় ফাঁশ লাগিয়ে রেক্সোনা আত্মহত্যা করে। ঘটনার পর থেকে নিহতের স্বামী শাহীন খান পলাতক রয়েছে।

নিহতের রেক্সোনার ছয় বছরের ছেলে শিশু জুনায়েদ জানায়, রাতে তার বাবা মায়ের প্রচুর ঝগড়া হয় এবং বাবা মাকে অকথ্য ভাষায় গালি-গালাজ (খামার) করে।

কলাপাড়া থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পুলিশ লাশের ময়নাতদন্তের উদ্যোগ নিয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।