আপডেট: মে ১৭, ২০১৯

আপডেট:

মোঃ রিপন, লালমোহন উপজেলা প্রতিনিধি // দ্বীপ জেলায় ভোলায় লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে মো. মিন্টু নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চরভূতা ইউপির ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু উপজেলার ধলিগৌরনগর ইউপির ৯ নং ওয়ার্ডের আছির বাপেগো বাড়ির কুট্টি পিটারের ছেলে।
সকালে চরভূতা ইউপির তার শ্বশুর বাড়িতে বিদ্যুৎ সংযোগ মেরামত গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মিন্টু। পরে লালমোহন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।