৪, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ১৪ জ্বিলহজ্জ ১৪৪১

কুরবানীর মাংস ফ্রিজে জমিয়ে না রেখে রান্না করে বন্যার্তদের মাঝে দেওয়ার অনুরোধ জানাল শান্তি

আপডেট: জুলাই ৩১, ২০২০

  • Facebook Share
কুরবানীর মাংস ফ্রিজে জমিয়ে না রেখে রান্না করে বন্যার্তদের মাঝে দেওয়ার অনুরোধ জানাল শান্তি

সারাবিশ্ব যখন করোনায় নাজেহাল তখন বাংলাদেশে করোনা মহামারীর সময় বন্যা দীর্ঘ হচ্ছে। বন্যায় হাজার হাজার মানুষের জনদূভোর্গ এখন চরমে। একদিকে করোনায় আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় মানুষ এমনি মানবেতর জীবন যাপন করে আসছিলো। এর মধ্যে কাটা ঘায়ে নুনের ছিটা দিলো বন্যা। বন্যার্ত এলাকার মানুষজনের কষ্টের এবার আর শেষ নেই। ঘর বাড়ি ও জমির ফসল হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন। এবার তাদের চোখেমুখে ঈদের আনন্দটুকু কেড়ে নিয়েছে এই সর্বনাশা বন্যা।

সরকারি বেসরকারি উদ্যাোগে অনেকেই এগিয়ে এসেছেন বন্যার্তদের সহায়তায়। দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ও সরকারি ত্রান বিলি করেছেন বন্যার্ত এলাকায়। তারপরও এদের দুঃখ লাঘব হয় নি। অন্তত ঈদের দিন যাতে বন্যার্ত এলাকার মানুষজন তাদের সন্তানদের নিয়ে কুরবানির মাংস দিয়ে পেট পুরে দু মুঠো ভাত খেতে পারে সেই কথাই ভেবেছেন দুর্নীতি বিরোধী সমাজ কর্মী সাইফুল ইসলাম শান্তি। শান্তি দেশবাসীকে অনুরোধ রেখে বলেন, ফ্রিজে কুরবানির মাংস জমিয়ে না রেখে রান্না করে ভাত মাংস বন্যার্ত এলাকার মানুষের হাতে হাতে দিয়ে আসুন দেখবেন তারা খাবার পেয়ে তৃপ্তির হাসি হাসবে। বিশ্ববিদ্যালয় ছাত্র সাইফুল ইসলাম শান্তি তার ফেইসবুক টাইমলাইনে দেওয়া এক পোস্টের মাধ্যমে দেশবাসীর প্রতি এ অনুরোধ জানান।

প্রশ্নপত্র ফাঁস, প্রকাশ্য হত্যা ও পদ্মাসেতুর গুজবের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য পায়ে হেঁটে তেতুলিয়া থেকে টেকনাফ পদযাত্রা করে গত বছর আলোচনায় আসেন এই এই বিশ্ববিদ্যালয় ছাত্র। এর আগে ২০১৫ সাল থেকে তিনি নিজ জেলা পঞ্চগড়ে দুর্নীতি বিরোধী জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেন। তিনি নিজ বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে একাই ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন। শান্তি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং নিয়ে এমবিএ করছে।