আপডেট: মে ১৮, ২০১৯

আপডেট:

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কুয়াকাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুয়াকাটা স্টার বাফেট হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে প্রেসক্লাবের সভাপতি এ.এম.মিজানুর রহমান বুলেট’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আঃ বারেক মোল্লা। উক্ত ইফতার মাহফিলে শেখ হাসিনার ৩৮তম প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া-মিলাদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়াকাটা টুরিষ্ট পুলিশ জোনের সিনিয়র এএসপি জহিরুল ইসলাম, সদ্য যোগ দেওয়া আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদার, পটুয়াখালী ডিবি পুলিশের ওসি জাকির হোসেন, মহিপুর প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম, কুয়াকাটা হোটেল-মোটেল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আঃ মোতালেব শরীফ, সাংগঠনিক সম্পাদক জিয়া শেখ, কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি মো. শাহআলম হাওলাদার, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মিলন প্রমুখ। এছাড়াও কুয়াকাটা প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাইনুল ইসলাম মান্নান।