২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

কালীগঞ্জে প্রবাসী কল্যাণ সংঘ ইয়াংস্টারের উদ্যোগে এতিমদের ইফতার

আপডেট: মে ১৯, ২০১৯

  • Facebook Share
কালীগঞ্জে প্রবাসী কল্যাণ সংঘ ইয়াংস্টারের উদ্যোগে এতিমদের ইফতার

হাসানুজ্জামান হাসান,(কালীগঞ্জ)লালমনিরহাটঃ
লালমনিরহাটের কালীগঞ্জে প্রবাসী কল্যাণ সংঘ ইয়ং স্টার এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে এতিমখানার শিশুদের ইফতার ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়।
শনিবার, ১৮ মে উপজেলার আরবী বেওয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় যুবকদের সমন্বয়ে গঠিত এই সেবামূলক সংগঠনটি বিভিন্ন ধরনের আর্থ-সামাজিক কার্যক্রম পরিচালনা করে। এরই অংশ হিসেবে স্থানীয় ২ টি মাদ্রাসার প্রায় ৬০ জন ছাত্রকে ইফতার ও রাতের খাবার সরবরাহ করা হয়।
এসময় দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন শোভন, প্রকাশ, স্বপন, মিঠু, মারুফ, শাকিল প্রমূখ।