২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

ফুলবাড়ীয়ায় রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

আপডেট: মে ১৯, ২০১৯

  • Facebook Share
ফুলবাড়ীয়ায় রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ফুলবাড়ীয়া রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শনিবার রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পূর্ব আলোচনা সভায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক আহমেদ মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ প্রসাদ, সাপ্তাহিক ফুলখড়ি পত্রিকার সম্পাদক আলহাজ্ব নূরুল ইসলাম খান, সাংবাদিক কবির উদ্দিন সরকার হারুন, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম রফিক, আঃ হালিম, হেলাল উদ্দিন উজ্জল, শহিদুল ইসলাম, সেলিম হোসাইন, হাবিবুল্লাহ হাবিব প্রমূখ।