আপডেট: মে ১৯, ২০১৯

আপডেট:

মোঃ পারভেজ মিয়া: নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :
গত ১৮ ইং মে রোজ শনিবার সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি, পশ্চিমপাড়া এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক দ্বারা পরিচালিত “জালকুড়িয়ান ব্লাড ডোনার্স গ্রুপ, নারায়ণগঞ্জ ” এর ২০১৯-২০ ইং সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানটির উদ্বোধন করেন সংগঠনটির সম্মানিত উপদেষ্টা জনাবা সুলতানা বেগম রত্না। উদ্বোধনী বক্তব্যতে তিনি বলেন যে, উক্ত সংগঠনটি একটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির মূল কাজ হচ্ছে জরুরি মুহূর্তে রোগীদের রক্তের ব্যবস্থা করে দেওয়া। এই কাজটি তারা সম্পূর্ণ বিনামূল্যে ও বিনাপারিশ্রমিকে প্রদান করে থাকে। এছাড়াও এলাকার আরও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে সভাপতি তোফায়েল আহমেদ অপু, সহ-সভাপতি মোঃ শরীফ হোসেন ও সীমান্ত ফকির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম অনিক, সহ-সাংগঠনিক সম্পাদক জীদনি প্রধান, অর্থ সম্পাদক শান্ত দাশ, দপ্তর সম্পাদক মুহাম্মদ রনি, প্রচার সম্পাদক শেখ মাহাবুব হাসান ও কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হন মোঃ মাকসুদ ইমন, মোঃ রনি,মোঃ মোশারফ রনি,আবু সুফিয়ান শিমুল, মোঃ মিলন হোসেন,অনামিকা আয়াত,আখি নূর আক্তার,পূজারী বণিক,হালিমা আক্তার ঈশা,ইকন শিকদার, আতিক হাসান প্রমুখ।
“রক্ত ঋন রক্ত দিন” এই স্লোগানকে সামনে রেখে এই এক ঝাঁক তরণ – তরুণী তাদের কাজটি এগিয়ে নিচ্ছে।