আপডেট: মে ২০, ২০১৯

আপডেট:

জাকির হোসেন, শার্শা প্রতিনিধি:
শার্শার বেনাপোল সীমান্তের নটাদিঘা গ্রাম থেকে শারমিন আক্তার নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
শারমিন আক্তার(২২) নটাদিঘা গ্রামের আক্তারুল ইসলাম এর স্ত্রী। সোমবার (২০ মে ১৯ইং) ভোর রাতে বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
বেনাপোল পোর্ট থানার এসআই এইচএম লতিফ বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানায় নিয়ে আসি। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।