১৪, মে, ২০২১, শুক্রবার | | ২ শাওয়াল ১৪৪২

মৌলভীবাজারে বয়স্ক লোকদের বিনোদন কেন্দ্রে ফুলের চারা রোপন

আপডেট: মে ২৩, ২০১৯

  • Facebook Share
মৌলভীবাজারে বয়স্ক লোকদের বিনোদন কেন্দ্রে ফুলের চারা রোপন

মোঃজাকির হোসেন বিশেষ প্রতিনিধিঃমৌলভীবাজার পর্যটন শহর মৌলভীবাজারকে ফুলের নগরীতে পরিণত করতে পৌরসভার উদ্যোগে দ্বিতীয় দফায় বিভিন্ন প্রজাতীর ফুলের চারা রোপন কাজের উদ্বোধন করেছেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।বুধবার (২ মে) বিকেলে পৌর জনমিলন কেন্দ্রে নব-নির্মিত সিনিয়ার সিটিজেন কর্ণারে এসব ফুলের চারা রোপন করা হয়।এ সময় পৌর মেয়র মো. ফজলুর রহমান,জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালালসহ গন্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক,পৌর কাউন্সিলর,প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পৌর মেয়র বললেন, পর্যটন এ শহরের সৌন্দর্যবৃদ্বির পাশাপাশি বয়স্ক লোকদের বিনোদন কেন্দ্র সিনিয়ার সিটিজেন কর্ণারে বাগান বিলাস, পাতার বাহার, গোলাপ ছাড়াও বহু প্রজাতির ফুলের চারা লাগানো হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে।এদিকে এ শহরের বয়স্ক লোকজনরাও অনেক খুশি,তাদের জন্য পৌরসভার উদ্যোগে গড়া সিটিজেন কর্ণার ও একই সাথে এটিকে সাজাতে ফুলের চারা রোপন করায়।