আপডেট: মে ২৪, ২০১৯

আপডেট:

ওয়াসিব ইসলাম আসিফ, নীলফামারী ২৪শে মে রোজ শুক্রবার, নীলফামারীর সংগলশী ইউনিয়নের এস কে আইডিয়াল কিন্ডারগার্ডেন স্কুল মাঠ প্রাঙ্গনে বিকাল ৫:৩০ ঘটিকায় সংগলশী সেবা পরিষদ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
.
বিকাল ৫:৩০ ঘটিকায় সংগলশী সেবা পরিষদ সংগঠনের সকল সদস্যের উপস্থিতে আলোচনা সভা ও ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মোস্তাফিজার রহমান ফিজার (চেয়ারম্যান ১২ নং সংগলশী ইউনিয়ন) আরো উপস্থিত ছিলেন জামিউল ইসলাম(সহকারী শিক্ষক এস কে আইডিয়াল কিন্ডারগার্ডেন স্কুল), আব্দুর রহিম (ইউপি সদস্য ৪নং ওয়ার্ড)। এছাড়াও উপস্থিত ছিলেন সংগলশী সেবা পরিষদ সংগঠনের সকল সদস্য এবং এলাকার মান্যগন্য ব্যাক্তি বর্গ।
.
উক্ত অনুষ্ঠানে জামিউল ইসলাম তার বক্তব্যে বলেন ” যুব সমাজের যে শক্তি সেটা হলো অপরুদ্ধ। সেই জ্ঞান ও শক্তিকে যদি আমরা সঠিক রাস্তা দেখিয়ে দেই তাহলে আমাদের সমাজ উন্নতির দিকে এগিয়ে যাবে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের এই সংগলশী ইউনিয়নকে এগিয়ে নিতে হবে। আমাদের উচিত সেই যুব সমাজের কাজকে অনুপ্রেরণা দেওয়া যাতে তারা তাদের লক্ষে পৌছাতে পাড়ে।
.
ইউনুস আলী মিলন (প্রভাষক সংগলশী আলিম মাদ্রাসা) বলেন ” সংগলশী সেবা পরিষদের মাধ্যমে আমাদের এলাকার তরুণ যুবকদের মানুষের কল্যানে কাজ করার মানসিকতা তৈরী হবে এবং সংগলশী সেবা পরিষদ স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্য সবসময় মানবতার কাজে লিপ্ত থাকবে।
.
প্রধান অথিতির বক্তব্যে কাজী মোস্তাফিজার রহমান বলেন” আমাদের সংগলশী ইউনিয়নের তরুণ যুবকরা যে উদ্যোগ নিয়েছে তাদের সাথে আমরা আছি। তারা যদি তাদের লক্ষ ঠিক রেখে সংগলশী ইউনিয়নের মানুষের সাহায্য করতে পারে তাহলে আমাদের সংগলশী ইউনিয়ন উন্নয়নের ধারায় এগিয়ে যাবে।
.
তিনি আরো বলেন, সংগলশী সেবা পরিষদের এগিয়ে নিতে আমি সর্বদা সাহায্য করব।সংগলশী সেবা পরিষদ যাতে মানুষের উন্নয়নে কাজ করে এবং আগামীতে তাদের সকল কার্যক্রমকে সফল করতে সংগলশী সেবা পরিষদের সকল সদস্য এক সাথে কাজ করে আহব্বান করতেছি
.
আলোচনা সভা শেষ করে দোয়া পাঠ করে সবাই ইফতারে অংশগ্রহণ করে।