আপডেট: মে ২৪, ২০১৯

আপডেট:

মোঃ জাকির হোসেনঃবিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাবেয়া বেগম (৩৩) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ ।শুক্রবার সকালে রাবেয়া বেগম স্বামির বাড়ি দিঘলকান্দি থেকে বাবার বাড়ি পার্শ্ববর্তী ফটিগুলি গ্রামে যান ।সেখানে রাবেয়া বেগমের গলাকাটা লাশ পাওয়া যায় ।স্থানীয় সুত্রে জানা যায় , রাবেয়া বেগম বাবার বাড়ি আসলে বেলা সাড়ে এগারটার দিকে তার মা পুকুরে চলে যান সেখান থেকে ফিরে রাবেয়া বেগমের লাশ দেখতে পান ।কুলাউড়া থানার এসআই মো: হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,রাবেয়া বেগম মানসিক রোগে আক্রান্ত ছিল আমরা ঘটনার তদন্ত করছি