১৮, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ২৮ জ্বিলহজ্জ ১৪৪১

দরিদ্র চাষির ধান কেটে দিল নেত্রকোনা জেলা ছাত্রলীগ

আপডেট: মে ২৮, ২০১৯

  • Facebook Share
দরিদ্র চাষির ধান কেটে দিল নেত্রকোনা জেলা ছাত্রলীগ

‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে নিয়ে নেত্রকোনা জেলা ছাত্রলীগ আটপাড়া উপজেলার নোয়াপাড়া গ্রামের দরিদ্র চাষি সুনীল সরকারের ডাকে ছুটে যায় ফসলি জমির ধান কাটতে।

রবিবার (২৬ মে) সকালে ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শরীফুল হকের নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা ধান কেটে কৃষকের পাশে দাঁড়িয়েছে।

চাষি সুনীল সরকার জানান, আমি এক একর জমিতে ধান চাষ করেছিলাম এবং ফলন ভাল হয়েছে। ধান পাকার পর শ্রমিক না পাওয়ায় আমার জমির পাকা ধান কাটাতে পারছিলাম না, পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছিল আমার। আমার কথা শুনে আজ নেত্রকোনা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শরীফুল  হকের নেতৃত্বে বেশ কিছু ছাত্র এসে আমার পাকা ধান কেটে দিয়ে যায়। পরবর্তীতে জানতে পারি তারা সবাই ছাত্রলীগের কর্মী।  আমি অনেক খুশি, আমার প্রায় আট দশ হাজার টাকা বেঁচে গেছে।

ছাত্রলীগ সহ সভাপতি শরিফুল হক জানান, চাষি সুনিল সরকার শ্রমিকের অভাবে ধান কাটতে না পারায় আমাদের সহযোগীতা চায়। তার ডাকে আমরা ধান কাটা শুরু করি। ধান কেটে কৃষককে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে নিয়ে নেত্রকোনা ছাত্রলীগ কৃষকের পাশে দাঁড়িয়েছে।