২৮, মে, ২০১৯, মঙ্গলবার | | ২৩ রমজান ১৪৪০

সৈয়দপুরে প্রতিবন্ধীদের সাথে হৃদয়ে সৈয়দপুর সংগঠনের ইফতার মাহফিল

আপডেট: মে ২৬, ২০১৯

  • Facebook Share
সৈয়দপুরে প্রতিবন্ধীদের সাথে হৃদয়ে সৈয়দপুর সংগঠনের ইফতার মাহফিল

সোহেল ,সৈয়দপুর// নীলফামারীর “হৃদয়ে সৈয়দপুর” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ২৫ শে মে রোজ শনিবার সৈয়দপুরের গোলাহাট প্রতিবন্ধী অফিসে প্রায় দুই শতাধিক সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীর উপস্থিতে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 
বিকাল ৫ টায় হৃদয়ে সৈয়দপুর সংগঠনের সদস্যরা ইফতার সামগ্রী নিয়ে গোলাহাট প্রতিবন্ধী অফিসে অবস্থান করে। ইফতার মাহফিলে আর্থিক  সহযোগিতা করেন সমাজ সেবক রাকিব খান। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলো প্রতিবন্ধী অফিসের কর্মকর্তাবৃন্দ এবং সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীরা।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন হৃদয়ে সৈয়দপুর সংগঠনের সোহেল রানা, শাহিন শাহ্, সিমলা, হাসানুর হিরা, বকুল, শাজাহান, সিনথী, রফিক, জাকির,  জুয়েল, মামুন, আসিফ সহ সৈয়দপুরের অনলাইন একটিভিটজ তামিম রহমান।
হৃদয়ে সৈয়দপুর সংগঠনের সোহেল রানা জানিয়েছেন” আমরা সমাজ সেবক রাকিব ভাইয়ের সহযোগিতায় সুবিধা বঞ্চিত প্রতিবন্ধীদের নিয়ে ইফতার মাহফিল আয়োজন করতে পেরেছি এবং ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলো আমাদের হৃদয়ে সৈয়দপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আমরা হৃদয়ে সৈয়দপুর সংগঠনের সদস্যরা অসহায় পাশে দারানোর চেষ্টা করেছি। এবং এই ঈদে সুবিধা বঞ্চিত অসহায় মানুষদের নিয়ে কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। হৃদয়ে সৈয়দপুর সর্বদা মানুষের কল্যানে কাজ করে এবং এবং সবসময় অসহায় মানুষের সেবায় নিয়োজিত থাকে।