২৮, মে, ২০১৯, মঙ্গলবার | | ২৩ রমজান ১৪৪০

সাংবাদিক ফাগুন হত্যার প্রতিবাদে শেরপুর ঝিনাইগাতীতে মানববন্ধন

আপডেট: মে ২৬, ২০১৯

  • Facebook Share
সাংবাদিক ফাগুন হত্যার প্রতিবাদে শেরপুর ঝিনাইগাতীতে মানববন্ধন

নুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি// শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজার বড় ছেলে প্রিয় ডটকমের সাব এডিটর তরুণ সাংবাদিক এহসান রেজা ফাগুনের প্রকৃত হত্যার রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের শাস্তির দাবিতে শেরপুর ঝিনাইগাতীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। ঝিনাইগাতী প্রেস ক্লাবের আয়োজনে আজ রবিবার ঝিনাইগাতীতে  ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

উক্ত কর্মসূচিতে ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি এম খলিলুর রহমানের সভাপতিত্বেএবং শেরপুর ইয়োর্থ রিপোর্টারস ক্লাবের  সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মনিরের সঞ্চালনায় বিভিন্ন স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সাংস্কৃতিক এবং  সুশীল সমাজ অংশগ্রহনের মধ্য দিয়ে একাগ্রতা প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে তরুণ সাংবাদিক এহসান রেজার প্রকৃত হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।উল্লেখ্য গত ২১ মে দুর্বৃত্তদের হাতে নিহত হন তরুণ সাংবাদিক ফাগুন রেজা। জামালপুর সদর উপজেলায় নান্দিনা রেললাইনের পাশে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।