২৫, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ৬ মুহররম ১৪৪২

নির্বিগ্নে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রাত্র দিন টহল দিচ্ছেন ওসি মনির

আপডেট: মে ২৬, ২০১৯

  • Facebook Share
নির্বিগ্নে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে রাত্র দিন টহল দিচ্ছেন ওসি মনির

জাকিরুল ইসলাম জাকির, দিনাজপুর, প্রতিনিধিঃ 
দিনাজপুরের বিরামপুরে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের র্নির্বিগ্নে যাতায়াতের সুবিধার্থে গণসংযোগ ও অপরাধ দমন সভা করেছেন বিরামপুর থানা পুলিশ।
শনিবার দুপুরে বিরামপুর রেলস্টেশনের আশেপাশে অপরাধ দমন সভা এবং ছোট ছোট ছেলে মেয়েরা যাতে খেলার ছলে ট্রেনে পাথর না ছোড়ে। সেই লক্ষে অভিভাবক সহ ছেলে মেয়েদের নিয়ে আলোচনাসভা করেন।  আলোচনাসভায় বক্তব্য রাখেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)  মনিরুজ্জামান মনির।
এসময় অভিভাবকসহ ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে চকলেট বিতরণ করে ওসি  মনিরুজ্জামান মনির।
ওসি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে প্রতিটি মানুষ দুর দরান্তে যাএার উদ্দেশ্যে ঘর হতে বের হয়ে সুষ্ঠ সুন্দরভাবে নিরাপদে গন্তব্য স্থানে পৌছাতে চায়। সেই ধারাবাহিকতায় ঈদকে সামনে রেখে ঘরে ফেরা মানুষকে যেন ভোগান্তি আর হয়রানির স্বীকার হতে না হয় এবং নিরাপদে মানুষ ঘরে ফিরতে পারে এই লক্ষকে সামনে রেখে উওর জনপদের মানুষের নির্বিগ্নে যাতায়াতের সুবিধার্থে আমরা নিয়মিত গণসংযোগ ও রাতদিন পুলিশি টহল অব্যাহত রেখেছি।
এসময় বিরামপুর থানার ওসি তদন্ত সোহেল রানা, সেকেন্ড অফিসার এস আই রজব আলী, এস আই আনোয়ারুল হক, এ এস আই আলমঙ্গীর, এ এস আই মমিনুল, স্টেশন মাস্টার, দিনাজপুর সাংবাদিক কল্যাণ টাস্টের সভাপতি আকরাম হোসেনসহ অন্যানো পুলিশ কমর্কর্তরা উপস্হিত ছিলেন।