২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

প্রকৌশলী হারুনুর রশিদের পরিবারের সাথে ইফতার করা হলোনা

আপডেট: মে ২৬, ২০১৯

  • Facebook Share
প্রকৌশলী হারুনুর রশিদের পরিবারের সাথে ইফতার করা হলোনা

জামালপুর প্রতিনিধি : প্রকৌশলি হারুনুর রশিদের পরিবার নিয়ে ইফতার করা হলো না। কর্মস্থল ইসলামপুর থেকে মোটর সাইকেল যোগে বাসায় ফেরার পথে রোববার সাড়ে ৬টায় মেলান্দহ- ইসলামপুর সড়কের বুরুঙ্গা এলাকায় অপর দিক থেকে আসা দ্রুতগামী মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। গুরুতর আহত প্রকৌশলী হারুনুর রশিদ (৬০), কলেজ ছাত্র আব্দুল্লাহ, সৌরভ (১৮) হ্যদয় (১৯) কে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়। হাসপাতালের কর্তব্যরত ডাঃ আল্লামা ইকবাল প্রকৌশলী হারুনুর রশিদকে মৃত ঘোষনা করেন। অন্য আহতদের ভর্তি করা হয়েছে। আহত সকলেই সরিষাবাড়ীর তারাকান্দি এলাকার বাসিন্দা।

মাদারগঞ্জের পাটাদহ গ্রামের মৃত মোফাজ্জল হোসেন তরফদারের ছেলে নিহত হারুনুর রশিদ(৬০) ইসলামপুর উপজেলা এলজিইডির উপ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। জামালপুর শহরের নয়াপাড়া কলাবাগান এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

নিহতের ছেলে রাশেদুজ্জামান বাবু (২৬) বলেন, আব্বু অফিস শেষ করে ফোন দিয়ে আমাদের সাথে ইফতার করবে বলে জানিয়েছিলেন। ইফতার প্রস্তুত করে আব্বুর জন্য অপেক্ষা করছিলাম। আব্বু ইফতার খেতে আসলোনা। ইফতারের সময় মোবাইল ফোনে আব্বুর মৃত্যুর সংবাদ পায়।

প্রকৌশলী হারুনুর রশিদের মৃত্যুর খবরে হাসপাতালে আত্বীয় স্বজন, সহকর্মী নানা শ্রেণী পেশার মানুষের ভীড় জমে। তার অকাল মৃত্যুতে পরিবার আত্বীয় স্বজনের আহাজারীতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নি:শ্চিত করেছেন।