আপডেট: মে ২৭, ২০১৯

আপডেট:

নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি// ঝালকাঠিতে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ মে) ঝালকাঠি শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. হামিদুল হক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মাহামুদ ধলু, চেম্বারের সাবেক সভাপতি মাহাবুব হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, সনাক সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমুসহ ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।