আপডেট: মে ২৮, ২০১৯

আপডেট:

মোস্তাফিজুর রহমান,বিষেশ প্রতিনিধি// প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলো ফ্রেন্ডস ট্যুরিজম ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে গাজীপুরের সেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ট্যুরিজম প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করল ঈদ বস্ত্র। ফ্রেন্ডস ট্যুরিজম এর উদ্যোগে গাজীপুরে শিরিরচালায় ড. ওয়াজেদ মিয়া অটিজম প্রতিবন্ধী স্কুলের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীকে ঈদ বস্ত্র দেওয়া হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ট্যুরিজমের সভাপতি রাকিবুল ইসলাম, শিক্ষক ফজর আলী, শ্রীপুর ব্লাড ডোনার এসোসিয়েশেনর সাধারণ সম্পাদক কবির হোসাইন, শাহপরান, নাদিম সহ ফ্রেন্ডস ট্যুরিজমের সদস্যরা ও স্কুলের শিক্ষকবৃন্দ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রতিবন্ধী বাচ্চারা বোঝা নয়।
তারা আশীর্বাদ স্বরূপ। তাদের সাথে ও সমান ভাবে মেলামেশা করা উচিত। তাদেরকে দূরে ঠেলে দেয়া উচিত নয়। সর্বোপরি সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ফ্রেন্ডস ট্যুরিজম।