২৭, জানুয়ারী, ২০২০, সোমবার | | ১ জমাদিউস সানি ১৪৪১

পাঁচবিবিতে ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১

আপডেট: নভেম্বর ২১, ২০১৮

  • Facebook Share
পাঁচবিবিতে ট্রাক ও মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১
মোঃ আহসান হাবিব (বাপ্পি), জয়পুরহাট (প্রতিনিধি):  জপুরহাটের পাচঁবিবি উপজেলার ভিমপুর নামক এলাকায় ট্রাক ও মটর সাইকেল সংঘর্ষে সাইফুল ইসলাম (৪৬) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।  বুধবার দুপুর ০১:৪৫ ঘটিকায় জয়পুরহাট/হিলি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম পাঁচবিবি উপজেলার আটাপাড়া মোড়ের হাট গ্রামের হাছন আলীর ছেলে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান জানান, সাইফুল মোটর সাইকেলে করে হিলি বাজার থেকে বাড়ি ফিরছিলেন এ সময় হিলি গামী একটি ট্রাক সামনে থেকে তার মোটর সাইকেলে ধাক্কা দিলে গুরুত্বর আহত হন সাইফুল।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।