আপডেট: জুন ১, ২০১৯

আপডেট:

“নতুন প্রজন্মের জন্য দেশ গড়ি, কম্পিউটারকে আকড়ে ধরে বেকারত্ব দূর করি” এই প্রত্যয় নিয়ে এখন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কিশোর না তরুণ বোঝার আগেই অনেক দায়িত্ব তুলে নিয়েছেন নিজের কাঁধে। বেকারের অভিশাপ দুর করতে এবং বেকার মুক্ত সমাজ গড়তে চাকরির আশায় সময় নষ্ট না করে নিজেই চাকরি দিয়েছেন কমপক্ষে ১০/১২ জনের। যা বলছি তা হলো সেই ছোট্ট শিহাব এর গল্প। সেই ছোট্ট শিহাব এখন এস.এম শিহাব। জায়গা জমি না থাকলেও জায়গা দেওয়ার অভ্যাস তার। আর তাইতো ছোট একটা কম্পিউটার দোকানে কাজ করার সুযোগ করে দিয়েছেন অনেকের। তার হাতে কম্পিউটারের কাজ শিখে একেক জন হচ্ছে দক্ষ মেকানিক। তারাও নিজের পায়ে দাঁড়াতে চাই।
শিহাবের শর্ত শুধু তার মত বেকার যুবকদের গড়ে তুলতে হবে। তাছাড়া বেকারের কি জ্বালা তা বোঝার আগেই হরিণাকুণ্ডুতে বেকার মুক্ত করতে চাই শিহাব। এ জন্য প্র য়োজন সরকারের সহোযোগিতা। সরকারের বিনা জামানতের টাকাটা পেলে সে করতে চাই এমন আরও অনেক কাজ,যেখানে আরো বেকারের চাকরি দেওয়া সম্ভব। শিহাবের দ্বিতীয় পদক্ষেপ “ওয়ান টু নাইনটি নাইন”। সেখানেও কাজ করছে কয়েকজন বেকার যুবক।
তার আরো বেশ কিছু স্বপ্ন আছে যে গুলো বাস্তবায়িত হলে হয়তো এক দুই করে অনেক পরিবার আবার সাফ্যলের মুখ দেখবে। অনেক বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান নিশ্চিত হবে। দুঃখ ক্লীস্ট সংসারে ফিরে আসবে শান্তি। সরকারি সহায়তা পেলে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার সহ আউট সোর্সিং ও আউট সোর্সিং যাবতীয় প্রশিক্ষণের ব্যবস্থা