আপডেট: জুন ১, ২০১৯

আপডেট:

আব্দুল নুর,জেলা প্রতিনিধি নেত্রকোনাঃ প্রতি বছরের ন্যায় এ বছর “রক্ত কণিকা বাংলাদেশ নেত্রকোনা” টিমের উদ্যোগে ৩১মে (শুক্রবার) সুবিধা বঞ্চিত শিশু এবং এতিম বাচ্চাদের মাঝে ঈদবস্ত্র বিতরন এবং দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সেচ্চাসেবী এই সংগঠনটি মানবতার এক মহান পরিচয় বহন করে।সারা দেশে একযোগে নিস্বার্থ ভাবে কাজ করে যাচ্চে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে থেকে।
এক ঝাঁক তরুন-তরুনী মানবতার টানে দেশও জাতির কল্যানে সবসময় মানুষে পাশে থেকে তাদের সেবায় নিয়োজিত।শুধু এ ভাবে নয়,, রক্ত কনিকার প্রত্যেক টি নায়কের রয়েছে নিজের সেচ্চায় রক্ত দান,,গরিব মানুষের পাশে থেকে চিকিৎসার সাহায্যসহযোগিতা সহ অসংখ্য অবদান।
সংগঠনটির নেত্রকোনার টিম লিডার এল.এইচ.মিঠু ও শেখ অলি আহমেদ রনি সকলের প্রতি অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন যারা আর্থিক এবং সার্বিকভাবে সহযোগীতা করেছেন।সেইসাথে রক্ত কণিকা নেত্রকোনা টিমের সকল সদস্যদের সাধুবাদ জানাই অর্থ এবং শ্রম দিয়ে সুষ্ট এবং সুন্দরভাবে অনুষ্ঠানটাকে সম্পন্ন করার জন্য
মানবতার টানে রক্তের সন্ধানে ———— রক্তের বন্ধন।
#রক্ত_কণিকা_বাংলাদেশ_নেত্রকোনা_টিম