আপডেট: জানুয়ারি ২৭, ২০১৯

আপডেট:

রেজওয়ান হোসেন সুৃমন, রংপুর প্রতিনিধিঃ রংপুর মহানগরীর ০৮ নং ওয়ার্ডে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মহব্বত খাঁ উচ্চ বিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের নবীবন বরণ ও ২০১৯ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি (রবিবার) সকাল ৯.৩০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন মোঃ ইকাবাল হোসেন-প্রধান শিক্ষক, মহব্বত খাঁ উচ্চ বিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধায়নে বার্ষিক মিলাদ ও দোয়া মাহ্ফিলে আলহাজ্ব প্রফেসর মোঃ আব্দুস সালাম-সভাপতি,বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে মোঃ মামুনার রশিদ মানিক-কাউন্সিলর ০৮ নং ওয়ার্ড এবং বিশেষ অতিথি হিসেবে ড. মোঃ নবেজ উদ্দিন-প্রতিষ্ঠাতা পরিচালক, উত্তরা পলিটেকনিক সহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সূচির অংশ হিসেবে আগত অতিথিবৃন্দ সহ ২০১৯ শিক্ষাবর্ষের বিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নতুন শিক্ষার্থী এবং ২০১৯ সালের এসএসসি পরিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। শিক্ষার্থী ও এসএসসি পরিক্ষার্থীদের উদ্দেশ্য আগত অতিথিবৃন্দ দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে এসএসসি পরিক্ষার্থীদের সৌজন্য উপহার প্রদান করা হয়।
পরে বিদায়ী এসএসসি পরিক্ষার্থী সহ সকলের উদ্দেশ্য মঙ্গল কামনা করে দোয়া ও মিলাদ মাহ্ফিলের মধ্যদিয়ে মহব্বত খাঁ উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিলের সমাপ্তি ঘটে।