আপডেট: জুন ২, ২০১৯

আপডেট:

জাকির, বিশেষ প্রতিনিধি// মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামীর বাড়ি থেকে শাহানারা বেগম ওরফে শানাই (৩০) নামে ৮ মাসের অন্তঃস্বত্তা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩০ মে) রাত ৮টার দিকে উদ্ধার করা হয়। ওই গৃহবধু একই গ্রামের মসুদ আলীর মেয়ে। মনফর ও শানাই দম্পতির ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দশ বছর আগে শাহানারা বেগমের বিয়ে হয় একই গ্রামের মুজফফর আলীর ছেলে মনফর আলীর সাথে। বর্তমানে শাহানারা (শানাই) ৮ মাসের অন্তঃসত্ত্বা।বুধবার রাতে শানাই অসুস্থ হয়ে পড়েন। তাঁর অবস্থা অবনতি হওয়ায় সকালে স্বামী মনফর আলী প্রথমে তাঁকে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করেন সেখানকার চিকিৎসক। মৌলভীবাজার সদর হাসপাতালেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন শানাইকে। সিলেটে যাওয়ার সময় পথিমধ্যে দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানান গৃহবধূর স্বামী মনফর আলী। পথিমধ্য থেকে শানাইকে বাড়িতে নিয়ে আসেন মনফর