২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

শিশুদের শ্রেণী কক্ষে পাঠদানের সুবিধার্থে ফ্যান বিতরণ করলেন চেয়ারম্যান- খাইরুল আলম রাজু

আপডেট: জুন ১৭, ২০১৯

  • Facebook Share
শিশুদের শ্রেণী কক্ষে পাঠদানের সুবিধার্থে ফ্যান বিতরণ করলেন চেয়ারম্যান- খাইরুল আলম রাজু

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে কোমলমতী শিশুদের শ্রেণী কক্ষে পাঠদানের সুবিধার্থে বিরামপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০টি বৈদ্যতিক ফ্যান বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু।
সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু প্রধান অতিথি হিসাবে, ফ্যানগুলো স্কুল পরিচালনা কমিটির সভাপতি আকরাম হোসেনের নিকট প্রদান করেন।
এ সময় উপস্হিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল (মেজবা), প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম ও প্রকৌশলী মাহামুদ জামানসহ প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।