আপডেট: জুন ১৮, ২০১৯

আপডেট:

শাহ্ হিরো খুলনা জেলা প্রতিনিধি
সদ্য প্রয়াত খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সাবেক হুইপ মরহুম এস এম মোস্তফা রশিদী সুজা’র স্ত্রী খোদেজা রশিদী সিংগাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ১৭ জুন সকাল ৮টার পরে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আমরা দৈনিক সময়ের কন্ঠ পরিবার গভীর ভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি । মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।।
মিসেস খোদেজা রশিদী অধুনালুপ্ত দৈনিক পাঠকের কাগজ পত্রিকার সম্পাদক, খুলনা প্রেস ক্লাবের সদস্য, খুলনা নাট্য নিকেতন, খুলনা শিশু ফাউন্ডেশনের আজীবন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদে খুলনায় শোকের ছাঁয়া নেমে আসে।
এদিকে খোদেজা রশিদী’র ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন,খুলনা ২ আসনের এমপি শেখ সালাউদ্দিন জুয়েল, মহানগর আওয়ামীলীগের লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান সাবেক এমপি, আওযামী লীগের কেন্দ্রীয় সদস্য এস.এম কামাল হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, খুলনা মহানগরীর পাঁচ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এডভোকেট সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, একেএম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, মনিরুল ইসলাম বাশার, ফকির সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, ও আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের নেতা এডভোকেট ফরিদ আহমেদ,সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুদ্দোহাসহ সমাজের বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ।।
উল্লেখ্য খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক হুইপ বর্ষীয়ান রাজনীতিবিদ এস.এম মোস্তফা রশিদী সুজা গতবছর ২৮শে জুলাই সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছিলেন। তার এক বছর যেতে না যেতেই তার স্ত্রীর মৃত্যু হল।