আপডেট: নভেম্বর ২২, ২০১৮

আপডেট:

খোঁজ নিয়ে জানা যায়, অনশনকারী শিক্ষার্থীর নাম মো. রহমত উল্লাহ। সে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯১৭তম হয়ে পছন্দক্রম অনুযায়ী ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তির জন্য চূড়ান্ত মনোনীত।
অনশনকারী শিক্ষার্থী জানান, ভর্তি হওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার পথে গত ১৭ নভেম্বর সব মূল অ্যাকাডেমিক সনদসহ ব্যাগ ছিনতাই হয়ে যায়। ১৮ নভেম্বর ছিল ভর্তি হওয়ার শেষ সময়। কিন্তু মূল সনদপত্র না থাকায় ভর্তি করানো হয়নি। তাই আমি ভর্তি হতে আমরণ অনশন করছি। এসময় ভর্তি না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ভর্তির জন্য একটা ছেলে অনশন করছে বলে আমরা শুনেছি। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে।
অনশনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে “বি” ইউনিটের কো-অর্ডিনেটর এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী বলেন, ভর্তি করানো আমার একার বিষয় না। ভর্তির প্রক্রিয়ার সাথে অনেকেই যুক্ত আছেন। এ সময় অন্যান্যদের সাথে যোগাযোগ করতেও বলেন তিনি।