২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

আমতলীতে এনএসএসএর প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট: জুন ২৫, ২০১৯

  • Facebook Share
আমতলীতে এনএসএসএর প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি।।

সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠির সেবা নিশ্চিত করনে মঙ্গলবার সকাল ১১ টায় এনএসএস প্রশিক্ষন কেন্দ্রে এক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এনএসএস এর সিপাস প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

আমতলী পৌরসভা নাগরিক ফোরামের সভাপতি আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অব:) মো: আবুল হোসেন বিশ্বার এর সভাপতিত্বে এবং এনএসএস এর নির্বাহী পরিচালক মাহাব উদ্দিন পান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকল্প পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা: ইমদাদুল হক চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা মো: হেমায়েন উদ্দিন, সিনিয়র ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো: মাহবুবুব আলম, আরপঙ্গাশিয়া ইউপির চেয়ারম্যান একেএম নুরুল হক তালুকদার, নাগরিক ফোরামের পৌরশাখার সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন ফকির, প্রেসক্লাবের সভাপতি দেওয়ান মস্তফা কবির ও সম্পাদক এমএ সাঈদ খোকন প্রমুখ।