৩, মার্চ, ২০২১, বুধবার | | ১৯ রজব ১৪৪২

এক স্বপ্নবাজ তরুণ :”৮ দিনে বাংলাদেশ ভ্রমণ “

আপডেট: জুন ২৭, ২০১৯

  • Facebook Share
এক স্বপ্নবাজ তরুণ :”৮ দিনে বাংলাদেশ ভ্রমণ “

বিশেষ প্রতিনিধি(সোহাগ-আন-নাফিস):এস.এস.সি পরীক্ষা শেষ,সবাই ব্যস্ত কোন কলেজে ভর্তি হবে,রেজাল্ট কি হবে?কোন স্যারের কাছে পড়বে?কিন্তু এই বয়সে একজনের মাথায় ঘুরছে কীভাবে সম্পূর্ণ বাংলাদেশ সে ঘুরে দেখবে!নিজের দেশটাকে কীভাবে সে বুকের মধ্যে ধারন করবে?কিন্তু এতো বড় স্বপ্ন এই বয়সে দেখার যে সাহস লাগে সেই সাহস কয়জনেই করতে পারে?তবে শুধু স্বপ্ন দেখেই থেমে থাকেনি যেই ছেলেটি সে হলো নুরুল হাদি!
পিতার নাম:মোঃ শমশের আলী (প্রধান) গ্রাম:বাগডোগরা,ডাকঘর:কামারপুকুর,থানা: সৈয়দপুর,জেলা:নীলফামারী কেমন ছিলো তার ভ্রমণ?কীভাবে পূরণ হলো তার স্বপ্ন?৮দিনে পুরো বাংলাদেশ ভ্রমণ কতোটা রোমাঞ্চকর? এই প্রশ্নের উত্তর বিশেষ প্রতিনিধি সোহাগ-আন-নাফিস কে দিয়েছেন সেই স্বপ্নবাজ তরুণ |নুরুল হাদির বাংলাদেশ ভ্রমণ:
ছোটবেলা থেকেই দুই চাকার মোটর বাইকে  করে দেশ ঘোরার ইচ্ছা ছিল।অবশেষে স্বপ্নটি আমার  ২০১৯ সালের জুন মাসের ৬ তারিখে  বাস্তবায়িত হয়। ভ্রমণ টি আমি শুরু করি জয়পুরহাট জেলা থেকে এবং শেষ করি দিনাজপুর জেলায়। ভ্রমণ টিতে আমার ৪,৬০০কিলোমিটার  পথ অতিক্রম  করতে হয়েছে।মোটর বাইকের তেল  আনুমানিক ১৪০+- লিটার লেগেছে। ভ্রমণ টিতে আমার সবচেয়ে বেশি সাহায্য করেছে আমার ভ্রমণ সঙ্গী হাবিবুর রহমান হাবিব ভাই।তিনি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন ভ্রমণ টিতে।পুরো বাংলাদেশ ভ্রমণ করতে  আমাদের ৮ দিন সময় লেগেছে। আমরা শুধুমাত্র তিন রাত হোটেলে থেকে এবং টানা পাঁচ দিন ও রাত মোটর বাইক চালিয়েছি।প্রথম দিন আমরা বিরতি  নিয়েছিলাম ২৪ ঘন্টায় মাত্র তিন ঘন্টা। ভ্রমণ টিতে আমরা খুব কম বিরতি নিয়েছি। অবশেষে আমরা একটি বাইকে দুই জন মিলে ৮দিনে পুরো বাংলাদেশের ৬৪টি জেলা  ভ্রমণ শেষ করেছি।সময় কারো জন্য থেমে থাকেনা!তাই ইচ্ছে পূরণের কোন বয়স বেঁধে দেয়া নেই!তাইতো কোন এক কবি বলেছেন:প্রকৃত ঐশ্বর্য হৃদয়ে,ধনে নয়।পূর্ণতা জ্ঞানে, বয়সে নয়।তাইতো এই স্বপ্নবাজ তরুণ বয়সের সীমা পেরিয়ে বাস্তব রূপ দিয়েছে তার স্বপ্নকে।মানুষ বেঁচে থাকে তার স্বপ্নের মাঝে।নুরুল হাদির এই রোমাঞ্চকর ভ্রমণ আরো হয়তো অনেকের মাঝে নতুন করে স্বপ্ন দেখাতে সাহায্য করবে।এভাবেই তরুণদের হাত ধরে বিশ্বদরবারে একদিন ?? বাংলাদেশ  উন্নতির চরম পর্যায়ে পৌঁছাবে।