মোঃ রায়াহান: নির্বাচন কমিশনের কাছে আচরণবিধি লঙ্ঘনের প্রতিকারের দাবিসহ ১৩দফা দাবি তুলে ধরেছে।ইসি,পুলিশ,জনপ্রশাসনের উর্ধ্বতন ৯২ জন কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করার দাবি জানান।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাবি জানানো হয়। বিএনপির প্যাডে লেখা ওই চিঠি ইসির সচিবের দপ্তরে পৌঁছে দেন দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
পরে তিনি বলেন ক্ষমতাসীনরা যেরকম আচরণ করছে,মনে হচ্ছে নির্বাচন থেকে আমাদের সরে যেতে বাধ্য করার জন্যই এই তড়িঘড়ি। আমারা ইসির কাছে সার্বিক ব্যাবস্থা নিতে নির্দেশনা চেয়েছি,যাতে সবাই সমান সুযোগ পায়। নেতা কর্মীদের গ্রেফতার, অন্য এলাকার লোকজনকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ,দলকানা লোকদের পদায়ন,সার্কিট হাউসে ইসি সচিব ও মুখ্য সচিবের কথিত কথার প্রথিবাদ জানানো হয়েছে বিএনপির ওই ১৩ দফার মধ্যে। ৯২ জন কর্মকর্তাদের বিষয়ে মির্জা ফখরুল ইসলামের চিঠিতে বলেছেন এই কর্মকর্তারা নির্দিষ্ট রাজনৈতিক দলের মতাদর্শের ইনুসারি হওয়ায় তাদের প্রত্যাহার করা দরকার।