আপডেট: নভেম্বর ২৩, ২০১৮

আপডেট:

মান্নান তালিব (নোয়াখালী প্রতিনিধি; ) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয় ও কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয় এর ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে ।
শুক্রবার ২৩ শে নভেম্বর তরুণ ও মেধাবী নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে সুবর্ণচর উপজেলা ছাত্রদলের নির্দেশনা,ইউনিয়ন যুবদলের পরামর্শ এবং ইউনিয়ন বিএনপির সুপারিশক্রমে জাবেদকে সভাপতি ও আমজাদ হোসেন ওমরকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয় ও আবদুল আলিমকে সভাপতি ও আজগর হোসেনকে সেক্রেটারী করে ২১ সদস্যের কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন করেছে চরক্লার্ক ইউনিয়ন ছাত্রদল।
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখুর সার্বিক তত্ত্বাবধানে উক্ত কমিটি গঠন করা হয়।