২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

রংপুরে টীকা গ্রহণের উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন করছে রপই এর রোভার স্কাউটরা

আপডেট: জুলাই ৫, ২০১৯

  • Facebook Share
রংপুরে টীকা গ্রহণের উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন করছে রপই এর রোভার স্কাউটরা

নবজাতক ও শিশুদের পূর্ন কোর্স সম্প্রসারিত টীকা এবং ১৫-৪৫ বছর বয়সী নারীদের টিটি টীকা গ্রহণ  রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার গ্রুপের রোভার স্কাউট লিডার মহাদেব কুমার গুন এর সার্বিক তত্ত্বাবধায়নে রোভার মেট রোভার মোঃ রেজওয়ান হোসেন সুমন এর নেতৃত্বে কয়েক সদস্যদের একটি দল মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশন এর ইপিআই কেন্দ্রর ইপিআই টেকনেশিয়ান রফিকুল ইসলামের সহযোগিতায় নগরীর যুগি পাড়া (দক্ষিন কেল্লাবন্দ) এলাকায় রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট রোভার স্কাউট গ্রুপের চার সদস্য রোভার রেজওয়ান হোসেন, রোভার নূরনবী ইসলাম, রোভার নাঈম ইসলাম, গার্লইন রোভার কানিজ ফাতেমা মাঠ পর্যায়ে ঐ এলাকায় টীকাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সংশ্লিষ্ট পরিবার সমূহকে অবহিতকরন এবং এলাকার সংশ্লিষ্ট টীকাদান কেন্দ্র হাজী ফুলু আহম্মেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে টীকা গ্রহণের জন্য উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন করে। এছাড়া রোভার স্কাউট সদস্যরা ঐ এলাকার টীকাদান কেন্দ্রের দ্বায়িত্বরত টীকাদান কর্মীর তথ্যানুসারে বাড়ি বাড়ি গিয়ে সম্প্রসারিত টীকা সমূহ থেকে বাদ পরা শিশু ও টিটি টীকা গ্রহনকারী বাদ পরা নারীদের টীকাদন কেন্দ্রে নিয়ে এসে টীকা গ্রহনের সহযোগিতা করে। রোভার স্কাউট সদস্যরা তাদের এ কার্যক্রমে প্রশংসিত। রোভার স্কাউট সদস্যরা তাদের এ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত রাখবে বলে জানায়।