আপডেট: জুলাই ৬, ২০১৯

আপডেট:

উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চলে নিবির পল্লী গজাইল গ্রামে কলেজটি প্রতিষ্ঠিত হয়। হাটি হাটি পাঁ পাঁ করে অধ্যাক্ষ মোঃ মুঞ্জিলুর রহমান ও তৎকালিন কলেজ পর্ষদের সভাপতি মরহুম মজিবর রহমান ও মোঃ রানা আহম্মেদ ইয়াছিন আলীর প্রচেষ্টায় কলেজটির যাত্রা শুরু হয়।
উল্লাপাড়া বিজ্ঞান কলেজে অধ্যাক্ষ মোঃ সোহরাব আলী ও অত্র কলেজের অধ্যাক্ষ মোঃ মুঞ্জিলুর রহমাব, মোঃ মাসুূদ রানার প্রচেষ্টায় জাতীয় সংসদ এম আকবর আলীর ডিও লেটারে ২০০৪ সালের এপ্রিল মাসে এমপিও ভুক্ত হয়। পরে ডিগ্রি ও অনার্স কলেজে রুপান্তরির হয়।
৬ জুলাই শনিবার সকাল ১০টার সময় অত্র কলেজের হলরুমে একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হওয়া সকল ছাত্র/ছাত্রীদের বরণ করে নেন প্রবিণ ছাত্র/ছাত্রী ও কলেজ কর্তৃপক্ষ।
এ উপলক্ষে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডঃ মারুফ বিন হাবিব এর সভাপতিত্বে অধ্যাক্ষ মোঃ মুঞ্জিলুর রহমানের সঞ্চাচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজে শিক্ষক মন্ডলী,নবিন ও প্রবিন ছাত্র/ছাত্রীসহ আমনন্ত্রিত অতিথি বৃন্দ।
পরে রজনীগন্ধা ফুলের ষ্টিক দিয়ে কলেজের সভাপতি ও শিক্ষক মন্ডলী নবিণ ছাত্র/ছাত্রীদের বরণ করে নেন।
প্রবিন ছাত্র/ছাত্রীরাও নবীনদের রজনীগন্ধা ফুলের ষ্টিক দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানটি নবিন প্রবিনের মিলন মেলায় রুপান্তরিত হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে উঠে নবিন প্রবিণ শিক্ষার্থীরা
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আ”লীগের নেতৃবৃন্দ।