২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

১৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ

আপডেট: জুলাই ১০, ২০১৯

  • Facebook Share
১৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যাবসায়ী করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার কারিগর পাড়ার এরশাদ আলীর ছেলে মন্টু কারিগর এবং মন্টু কারিগরের ছেলে মোঃ শামীম রেজা।
এছাড়া গতকাল মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত বিভিন্ন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা আসামির  উপজেলার চারাবাড়ি গ্রামের মৃত কালু বিশ্বাসের ছেলে রিয়াজ হোসেন (২৬) ও আজিজুর রহমান (৪০), ফুলসারা গ্রামের মৃত মকছেদের ছেলে লাল্টু শেখ (৫৫), বাটিকামারি গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সামছুল আলম (৫২), একই গ্রামের আফছার মন্ডলের ছেলে আব্দুল কাদের (৬২), ইমদাদুল হক (৪০), মোকুন্দপুর গ্রামের আজিবর রহমানের ছেলে লুৎফর রহমান (৪৫), সলুয়া গ্রামের আবু তাহেরের ছেলে আরিফ হোসেন (৩৫) ও রায়নগর গ্রামের মুকুল হোসেনের ছেলে নজরুল ইসলাম (৩৩) ।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজীব ফেনসিডিলসহ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া তিনি আরও বলেন, আটককৃত পরোয়ানাভুক্ত আসামিদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।