৩০, নভেম্বর, ২০২০, সোমবার | | ১৪ রবিউস সানি ১৪৪২

জাককানইবি ‘তে ক্যারিয়ার ক্লাবের আয়োজনে চাকরীর মেলা

আপডেট: জুলাই ১০, ২০১৯

  • Facebook Share
জাককানইবি ‘তে ক্যারিয়ার ক্লাবের আয়োজনে চাকরীর মেলা

রাশেদুজ্জামান রনি,  জাককানইবি প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে আজ সকাল ১০ টায় শুরু হয় চাকরীর মেলা।
যেখানে  সুনামধন্য কোম্পানি প্রান আরএফএল গ্রুপ,বেঙ্গল,অগমেডিক্স,ওয়ালটন,আড়ং ডেইর সহ প্রায় ১৫ টি কোম্পানিকে আমন্ত্রন করা হয়। স্নাতক ও স্নাতকোত্তর চাকুরী প্রত্যাশীরা তাদের পছন্দের কোম্পানিতে সিভি জমা দিয়ে ভাইবার মাধ্যমে সরাসরি চাকরির অফার পাবেন।শুধু ক্লাবের সদস্য নয় ক্লাবের বাইরে নিজস্ব বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের সকল পাবলিক, প্রাইভেট,জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চাকরির মেলায় অংশ গ্রহন করতে পারবে।কোম্পানি গুলো বিভিন্ন স্টলের মাধ্যমে সিভি গ্রহন করবে এবং প্রাথমিক পর্যায়ে বাচাইয়ের পর সরাসরি ভাইবার মাধ্যমে যোগ্য প্রার্থীকে চাকরী প্রদান করবে।এছাড়াও  রয়েছে ইন্টার্নিশীপ এর ব্যবস্থা। রয়েছে দিন ব্যাপি সেমিনার ও ওয়ার্কশপ যেখানে  কোম্পানি গুলো বিভিন্ন তথ্য সরবরাহ করবে।
চাকরির মেলাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা  শেখ সুজন আলী, মো: মাসুদ চৌধুরী বিভাগীয় প্রধান ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।
 ফিতা কেটে চাকরীর মেলার শুভ উদ্বোধন করার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন,এটি সত্যিই ব্যতিক্রমী আয়োজন। আমি অভিনন্দন জানাই সেইসব প্রতিষ্ঠানকে যারা আমার ছেলেমেয়ের জন্য সরাসরি ভাইভার মাধ্যমে চাকরির ব্যবস্থা করেছেন।আমি অভিনন্দন জানায় যারা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।