২৫, সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার | | ৭ সফর ১৪৪২

ঘাটাইলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্র -সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২২, ২০১৮

  • Facebook Share
ঘাটাইলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্র -সমাবেশ অনুষ্ঠিত


রাফসান সাইফ সন্ধি,ঘাটাইল উপজেলা প্রতিনিধি,আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৩(ঘাটাইল) আসনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ২১শে ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় ঘাটাইল বাসস্ট্যান্ড চত্তরে ছাত্র-সমাবেশের আয়োজন করা হয় ৷

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ৷ 

উপজেলা ছাত্রলীগের সাধারন-সম্পাদক বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ৷

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান ৷ প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারন-সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ৷

আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, টাঙ্গাইল জেলা আইন বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি এস আকবর খান, সাবেক পৌরমেয়র হাসান আলী মিয়া, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হেস্টিং,মোত্তালেব হোসেন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, যুগ্ন আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ,জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ রাজিব, নির্বাচন পরিচালনা কমিটির সম্বনয়ক সিজাত আরেফিন শাওন,শরিফুল ইসলাম সাদ্দাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শামীম আল মামুন, জেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক শফিউল আলম মুকুল, সহ অন্যান্য নেতৃবৃন্দ ৷