২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

কলাপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: জুলাই ১১, ২০১৯

  • Facebook Share
কলাপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইলিয়াস খান রানা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলায় কর্মরত শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।