৩, সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার | | ১৫ মুহররম ১৪৪২

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আপডেট: জুলাই ১২, ২০১৯

  • Facebook Share
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

মোঃ সাব্বির শাওন,  বাগেরহাট প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বিজিবি জানায়, গতকাল রাতে রয়েল ও পটলসহ কয়েকজন ভারতের সামীন্ত পিলারের কাছে গরু আনতে যায়। ফেরার পথে ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে ঘটনাস্থলেই মারা যান রয়েল ও পটল। একজনের মরদেহ আনা হলেও সীমান্ত এলাকায় রয়েছে রয়েলের মরদেহ।

এদিকে, বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে ইসরাফিল নামে এক রাখাল আহত হয়েছে। সে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলো।