আপডেট: নভেম্বর ২৪, ২০১৮

আপডেট:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে আজ ২৪ নভেম্বর ২০১৮ বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ১২ ই রবিউল আউয়াল উপলক্ষে হামদ-নাত-কিরাত ও পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মতিউর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “শান্তির ধর্ম পবিত্র ইসলামের ইবাদতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রিয় মসজিদ সম্প্রসারণ, আধুনিক ও বৃহৎ হল মসজিদ নির্মাণের জন্য উদ্যোগ গ্রহনের পাশাপাশি ১০৫০ কোটি টাকার উন্নয়ন বাজেটে ৪ তলা বিশিষ্ট আধুনিক মসজিদের বাজেট প্রস্তাব করা হয়েছে। খুব সল্প সময়ে উক্ত কাজ গুলো শুরু হবে।”
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. বদিউজ্জামান ফারুক।