২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ পরিবেশ সম্পাদক হলেন হবিগঞ্জের নাহিদ

আপডেট: জুলাই ১৩, ২০১৯

  • Facebook Share
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ পরিবেশ সম্পাদক হলেন হবিগঞ্জের নাহিদ

মাহমুদুল হাসান সাবিদ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগের সুপার ইউনিট খ্যাত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ পরিবেশ বিষয়ক  সম্পাদক  হয়েছেন, হবিগঞ্জের কৃতি সন্তান  স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র দ্বীন আহমেদ নাহিদ।  কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর  অনুমতিক্রমে  নগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী  সভাপতি মো ইব্রাহিম হোসেন ও  সাধারন সম্পাদক মো সাইদুর রহমান হৃদয় কর্তৃক স্বাক্ষরিত  পূর্ণাঙ্গ কমিটিতে তিনি এ পদ লাভ করেন।পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের রাজনীতি ও বিভিন্ন সামাজিক সংগঠন এর সাথে সম্পৃক্ত। তাছাড়া ও  তিনি হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ বেসরকারী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সাধারন সম্পাদক  হিসেবে এবং বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সাধারন সম্পাদক  হিসেবেওদায়িত্ব পালন করতেছেন। তিনি দীর্ঘদিন যাবত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।৷দ্বীন আহম্মেদ নাহিদ  বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান,”‘আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী। জননেত্রী দেশ রত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, প্রয়োজনে নিজের জীবন বিলিয়ে দিতেও বদ্ধপরিকর। আমাকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-পরিবেশ সম্পাদক  নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞ। আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে তা আমি নিয়মতান্ত্রিক দায়িত্ব পালন ও ছাত্রলীগের নিয়ম-নীতি মেনে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করে যাবো। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার লক্ষ্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। এ পদপ্রাপ্তিতে আমি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানাই।