আপডেট: জুলাই ১৬, ২০১৯

আপডেট:

মো:আতিকুর রহমান,উওরা,প্রতিনিধি :
রেলওয়ের বিশ্বস্ত সূত্র এ তথ্য জানায়। তবে কোনদিন কোন তারিখের টিকিট দেওয়া হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি ওই সূত্রটি। রেল সূত্র বলছে, ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদেও রাজধানীর পাঁচ স্টেশন থেকে আগাম টিকিট বিক্রি করা হবে।এগুলো হচ্ছে- কমলাপুর, বিমানবন্দর,বনানী, তেজগাঁও ও ফুলবাড়িয়া (পুরাতনরেলভবন) । রেলের সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ঈদ ব্যবস্থাপনা নিয়ে রেলভবনে একটি বৈঠক করেছেন শীর্ষ কর্মকর্তারা। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রিকরা হবে। যা চলতে পারে ২ আগস্টপর্যন্ত। রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।