আপডেট: জুলাই ১৭, ২০১৯

আপডেট:

জি এম শরীফ মাছুম বিল্লাহচাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কালির বাজারে ভয়াবহ অগ্নি কান্ডে ৬টি ব্যবসায়ী দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লক্ষ টাকার মালা মাল ক্ষয় ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মকর্তাগন ছুটে আসেন। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টাকরে আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছে।
সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, উপজেলার ১৪ নং দক্ষিণ ইউনিয়ন কালির বাজারে মঙ্গলবার দিবাগতরাত আনুমানিক ৩ ঘটিকার সময় বাজারের দক্ষিণ অংশে অগ্নি কান্ডের গঠনা ঘটে। খবর পেয়ে পাশ্ববর্তী উপজেলা রায়পুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও চাঁদপুর থেকে আরেকটি ইউনিট এসে একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশন সহকারি কমান্ডার ফরিদ আহম্মেদ বলেন, আগুনে কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সবগুলো দোকানে পর্যাপ্ত পরিমানে মালামাল ছিলো।