২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

হাইমচর উপজেলা কিন্ডার গার্টেন এসোশিয়েশনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ২৫, ২০১৮

  • Facebook Share
হাইমচর উপজেলা কিন্ডার গার্টেন এসোশিয়েশনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত
জি.এম শরীফ মাছুম বিল্লাহ, (হাইমচর প্রতিনিধি, চাঁদপুর): হাইমচর উপজেলা সদর আলগী বাজার আদর্শ শিশু নিকেতনে হাইমচর উপজেলা কিন্ডার গার্টেন এসোশিয়েশনের বৃত্তি পরিক্ষা -২০১৮ সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ নভেম্বর সকাল ১০ টা হতে অনুষ্ঠিত এ বৃত্তি পরিক্ষায় হাইমচর উপজেলা কিন্ডার গার্টেন এসোশিয়েশন ভুক্ত কিন্ডার গার্টেন এর প্রথম শ্রেনি হতে চতুর্থ শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহন করে। আজ প্রথম দিনের বৃত্তি পরিক্ষার বিষয় ছিল গনিত , আগামীকাল ২৬ নভেম্বর সকাল 10টা থেকে ইংরেজি ও ১২ টা থেকে বাংলা বিষয়ের পরিক্ষা অনুষ্ঠিত হবে।
বৃত্তি পরিক্ষা সম্পর্কে  হাইমচর উপজেলা কিন্ডার গার্টেন এসোশিয়েশনের প্রতিষ্ঠাতা মোঃ মাজহারুল ইসলাম শফিক জানান, আজকের বৃত্তি পরিক্ষায় আদর্শ শিশু নিকেতন আলগী বাজার, আদর্শ শিশু নিকেতন বিশকাটালী, এম জে এস কে এস বিদ্যা নিকেতন, রামপুর বাজার আদর্শ শিশু নিকেতনসহ মোট ৪ টি স্কুলের ১৯৭ জন পরিক্ষর্থী অংশগ্রহন করেছে। ২০১৫ সাল থেকে এসোসিয়েশনটি প্রতি বছরই টেলেন্টপুল বৃত্তি সহ ভালো ফলাফল নিয়ে এগিয়ে চলছে।
পরিক্ষা শুরুর পূর্বে অংশগ্রহনকৃত সকল স্কুল প্রধান, কেন্দ্র সচিব, হল সুপার ও কক্ষ পরিদর্শকদের নিয়ে এক আলোচনায় সভায় পরিক্ষা নিয়ন্ত্রক প্রাণকৃষ্ণ মজুমদার সকলকে সততার সাখে পরিক্ষা পরিচালনা করার জন্য আহ্বান জানান। পরিক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য হাইমচর উপজেলা কিন্ডার গার্টেন এসোশিয়েশনের কেন্দ্র সচিব হাসিনা আক্তার ও হল সুপার লোকমান মাষ্টার  পরিক্ষার তদারকির দায়িত্বে রয়েছেন। পরিক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী, দায়িত্ব পালনকারী শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে পরিক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পূর্ন করতে সহযোগিতা করায় ধন্যবাদ জানিয়েছেন হল সুপার জনাব লোকমান মাষ্টার।